প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

এপ্রিলে সারাদেশে ১০১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

editor
প্রকাশিত মে ১০, ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ণ
এপ্রিলে সারাদেশে ১০১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত এপ্রিল-২০২৫ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১০১ কোটি ৩৮ লক্ষ ৯৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।

Manual5 Ad Code

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ১ কেজি ৪৭৮ গ্রাম স্বর্ণ, ২৫ কেজি ১২৫ গ্রাম রুপা, ৪,০৭৫ পিস শাড়ী, ২,৩৪২টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৩,৯৫১টি তৈরী পোশাক, ১,০৯৯ মিটার থান কাপড়, ৫,৩৭,১৩১টি কসমেটিক্স সামগ্রী, ৯০টি ডায়মন্ডের নাকফুল, ২,৩৫৫টি ইমিটেশন সামগ্রী, ১৪,৫৩,৭৯৯টি আতশবাজি, ৪,৩৮৫ ঘনফুট কাঠ, ১,৫৪৬ কেজি চা পাতা, ৩৩,০৬৭ কেজি সুপারি, ১,৫৬,২৫৭ কেজি চিনি, ৪৮,০১৫ কেজি সার, ২৩,১৫০ কেজি কয়লা, ৫২৫ কেজি সুতা/কারেন্ট জাল, ৫০০টি মোবাইল, ২,৩১০টি মোবাইল ডিসপ্লে, ৪০,০২৫টি চশমা, ১,৬৪৯ কেজি বিভিন্ন প্রকার ফল, ৩,২১৮ কেজি ভোজ্য তেল, ১,০২২ কেজি পিঁয়াজ, ৩,২৭২ কেজি রসুন, ১,১৫৪ কেজি জিরা, ৩৯,৮৭৪ কেজি ফুচকা, ২,৩১২ কেজি শুটকি মাছ, ৪,৮১,৫০৯ পিস চিংড়ি মাছের পোনা, ২,১৪১ কেজি কফি, ৬,০৫,০৪৮ পিস চকোলেট, ৮৩২টি গরু/মহিষ, ৩টি কষ্টি পাথরের মূর্তি, ১৮টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৫টি পিকআপ, ৬টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ১টি ট্রলি, ৩৬টি নৌকা, ২৯টি সিএনজি/ইজিবাইক, ৫০টি মোটরসাইকেল এবং ১৯টি বাইসাইকেল।

Manual4 Ad Code

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি জি-৩ রাইফেল, ১টি এয়ার রাইফেল, ১টি দেশীয় পিস্তল, ১টি গাদা বন্দুক, ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রোল বোমা।

Manual5 Ad Code

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ৬,৬৬,২৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ৮৩৪ গ্রাম হেরোইন, ১ কেজি ৬১৫ গ্রাম কোকেন, ৮,১৫৩ বোতল ফেনসিডিল, ১১,৩৯১ বোতল বিদেশী মদ, ৮৭ লিটার বাংলা মদ, ২,০৫০ বোতল ক্যান বিয়ার, ১,৩০৩ কেজি গাঁজা, ১,৬৪,৬৬০ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩১,৩০৭টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৩,৬২৯ বোতল ইস্কাফ সিরাপ, ৬,৩৫,১৯৯ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও ট্যাবলেট, ৮ বোতল এলএসডি এবং ৮৮,৭৭৬টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট।

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪৩ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪০০ জন বাংলাদেশী নাগরিক ও ১৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৪৬৪ জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত প্রদান করা হয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code