প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

editor
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ণ
চট্টগ্রামে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসক নাঈম বিশ্বাসকে (২৫) মৃত ঘোষণা করেন। নাঈম ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন এবং বায়েজিদ এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

Manual7 Ad Code

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক জানান, এপিবিএন সদস্যরা নাঈমকে উদ্ধার করে হাসপাতালে আনেন এবং সেখানে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

ঘটনা বিষয়ে জানতে ৯ এপিবিএনের পুলিশ সুপার দীপক জ্যেতি খীসার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

Manual4 Ad Code

৯ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা একটি গণমাধ্যমকে জানান, নাঈম বিশ্বাসের মরদেহ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি এবং কীভাবে এই ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত কাজ শুরু করা হয়েছে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code