প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

editor
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ণ
উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুর খবরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। সেখানে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করাসহ বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Manual7 Ad Code

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে মঙ্গলবার সকালে একথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual6 Ad Code

তিনি বলেছেন, নেত্রীর মৃত্যুর খবর জানার পর সকালে ফোন করে তিনি শোক জানিয়েছেন। রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সকালে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে উনি জানিয়েছেন। তারা নিজেরা আলোচনা করার পর বিএনপির সঙ্গে কথা বলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Manual5 Ad Code

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আজ দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে প্রচার করা হবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code