প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বাদেপাশা ইউনিয়নে উন্নয়নবিপ্লব ঘটাচ্ছেন এমপি এমরান আহমদ চ‍ৌধুরী

editor
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৬, ০১:৫৬ অপরাহ্ণ
বাদেপাশা ইউনিয়নে উন্নয়নবিপ্লব ঘটাচ্ছেন এমপি এমরান আহমদ চ‍ৌধুরী

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, যোগাযোগ ব্যবস্থায় বাদেপাশা ইউনিয়নে এবার উন্নয়ন বিপ্লব হবে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার অবহেলিত এই ইউনিয়ন দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত ছিলো। এবার সুযোগ এসেছে উন্নয়নের। গ্রামীণ জনপদের উন্নয়ন ত্বরান্বিত করতে বিএনপি সরকার আন্তরিক। সুতরাং, এবার উন্নয়নের ছোঁয়া পাবে ইউনিয়নটি।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ১০নং বাদেপাশা ইউনিয়নের বাগলা শাহী ঈদগাহ বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আরও বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে দেশের লক্ষ কোটি টাকা আত্মসাৎ ও পাচার করেছে। মেঘা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি করেছে। লোক দেখানো যেসব প্রকল্প বাস্তবায়ন করেছে, সেগুলোতেও বড় ধরনের দুর্নীতি করেছে। শেখ হাসিনার আমলে গ্রামীণ জনপদে কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে বিগত দিনগুলোতে সিলেট-৬ আসন ছিলো উন্নয়ন বঞ্চিত। কিন্তু বিএনপি ক্ষমতায় যাওয়ার পর থেকে সিলেট-৬ আসনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প এখন বাস্তবায়নের পথে। ইনশা-আল্লাহ, এই বাদেপাশা ইউনিয়ন আর অবহেলিত থাকবে না। এখানকার মানুষ সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা পাবেন। শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট ও নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান পাঠদানের অনুপযোগী সেগুলোতে নতুন ভবনের ব্যবস্থা করা হবে। রাস্তাঘাটের যে বেহাল দশা, সেগুলো সংস্কারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা হবে। নদী ভাঙন কবলিত এলাকার ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। আশাকরি খুব শীঘ্রই বাস্তবায়ন হবে এবং আপনারা সুফল পাবেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি লুকুছ আহমদের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস, গোলাম কিবরিয়া শাহিন, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল গফুর, পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা ছালিক চৌধুরী, বদরুল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন, ইউনিয়ন বিএনপির সভাপতি লুকুছ আহমদ, সাধারণ সম্পাদক শাহিন আহমদ, জেলা যুবদল নেতা আব্দুস সাত্তার রুহেল, বিএনপি নেতা খুরশেদ আলম, উপজেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক আমিন উদ্দিন আমিন, উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক সালাউদ্দিন, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আব্দুল আজিজ, যুবদল নেতা আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মহি উদ্দিন, উপজেলা বিএনপি নেতা খুরশেদ আলম, বিএনপি নেতা শাহাব উদ্দিন, জেলা যুবদল নেতা আব্দুস সাত্তার রুহেল, মাস্টার লুতফুর রহমান, বিএনপি নেতা আলাল উদ্দিন আলাল, ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক রাসেল আহমদ নাজির, বিএনপি নেতা কালাম আহমদ আশুক, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রশিদ আহমদ মুন্না।

জনসভায় শুরুতে সাগত বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরান আহমদ।

Manual3 Ad Code

এর আগে ওই এলাকায় দিনভর ব্যস্ত সময় পার করেন এমপি এমরান। সকাল সাড়ে ১১টায় ইউনিয়নে পৌছে খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, আছিরগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসা, আমকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহ জালাল একাডেমি, মোল্লারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালাইম ব্রীজ, দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাকুয়ার বাজার ও কোনাগাঁও আলমপুর, ডেপুটি বাজার ও শান্তির বাজার পরিদর্শন শেষে সন্ধ্যায় বাগলা বাজার জন সভায় যোগ দেন।

Manual3 Ad Code

তিনি সমাবেশ শেষ করে এতিমখানা, স্কুল ও হসপিটাল এবং আছিরগঞ্জ বাজার থেকে ডেপুটি বাজার পর্যন্ত যাতায়াতের পথে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code