আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে
আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে
editor
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
স্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার (১৬ নভেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। একই মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রূপনগর থানার ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রমজান আলী মাদবরকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিন ভার্চ্যুয়াল মাধ্যমে তাদের আদালতে হাজির করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
Manual5 Ad Code
এর আগে গত ১১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজুল ইসলাম মমতাজ বেগম ও রমজান আলী মাদবরকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা আওয়ামী লীগের সক্রিয় নেতা-কর্মী। মামলার এজাহারভুক্ত অন্যান্য আসামিদের সহায়তায় তারা ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
Manual5 Ad Code
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় অবস্থান করছিলেন ওমর ফারুক শাকিলসহ তার দলের কয়েকজন কর্মী। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে অতর্কিতভাবে গুলিবর্ষণ করা হয়। এতে শাকিলসহ কয়েকজন কর্মী গুলিবিদ্ধ হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, এজাহারের ১ নম্বর আসামি ও ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের অস্ত্রধারী ক্যাডার হিসেবে উল্লেখ করা মো. স্বাধীন অস্ত্র উঁচিয়ে গুলি চালান। এতে গুরুতর আহত হন ওমর ফারুক শাকিল।
Manual5 Ad Code
পরে তাকে উদ্ধার করে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তার নাকের ওপরে ও ডান চোখের নিচে সেলাই ও ব্যান্ডেজ করা হয়।
৭ আগস্ট পর্যন্ত ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তার আরও একটি অস্ত্রোপচার করা হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর ওমর ফারুক শাকিলের বাবা বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন।