প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মধ্যরাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আমুর বাড়ি

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ণ
মধ্যরাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আমুর বাড়ি

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
বরিশালে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন শিক্ষার্থীরা। তার আগে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর গুঁড়িয়ে দেওয়া হয়।

বুধবার রাত পৌনে ১২টার দিকে নগরের কালী বাড়ি রোডে থাকা হাসানাতের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন শিক্ষার্থীরা। সেনা সদস‍্যদের বাধা উপেক্ষা করে গেট ভেঙে ভেতরে ঢুকে বাড়িটি ভেঙে দেন তারা। এর আগে বাড়িটিতে হামলা হতে পারে আশঙ্কায় সেটি ঘিরে রাখে সেনা সদস‍্যরা।

Manual4 Ad Code

বুধবার সন্ধ‍্যায় রাজধানী ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাসভবনে ভাঙচুর শুরু হওয়ার পর রাত ১১টা নাগাদ সেখানে গিয়ে অবস্থান নেয় সেনা সদস‍্যদের একটি দল। রাত পৌনে ১২টার নাগাদ কয়েকশ শিক্ষার্থী সেখানে গিয়ে সেনা ব‍্যারিকেড ভেঙে বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন। পরে বুলডোজার এনে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়।

এরপর বুলডোজার নিয়ে নগরের বগুড়া রোডে থাকা আমির হোসেন আমুর বাড়িতে গিয়ে ভাঙচুর করেন শিক্ষার্থীরা। সেখানেও পুরো বাড়ির কাঠামো বুলডোজার দিয়ে ভেঙে দেন বিক্ষুব্ধরা।

Manual3 Ad Code

এর আগে গত ৫ আগস্ট এই দুটি বাড়ি প্রথম দফায় হামলা করে ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code