প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পরীমনি ও শেখ সাদীকে নিয়ে বিস্ফোরক তথ্য গৃহকর্মীর

editor
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ণ
পরীমনি ও শেখ সাদীকে নিয়ে বিস্ফোরক তথ্য গৃহকর্মীর

Manual2 Ad Code

 

বিনোদন ডেস্ক:

ঈদের আগেই গুঞ্জন ছড়িয়েছিল— ঢালিউড অভিনেত্রী পরীমনি নাকি গায়ক শেখ সাদীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন, খুব শিগগির তারা বিয়ের পিঁড়িতে বসছেন। আর ঈদের সময় নায়িকার হাতে মেহেন্দি দিয়ে লেখা ইংরেজি ‘এস’ অক্ষর, সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। এবার সেই আগুনে ঘি ঢালেন অভিনেত্রীর বাসার কাজের মেয়ে পিংকি আক্তার। যিনি অভিনেত্রীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনে থানায় অভিযোগও করেছেন। আর তিনি সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক কিছু তথ্যও প্রকাশ করেছেন।

Manual1 Ad Code

একাধিক ভিডিওতে এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গেছে—পরীমনি আর শেখ সাদী এক বিছানায় ঘুমোন। এক ঘরে থাকেন। এক থালায় খাওয়া-দাওয়া করেন। গায়কের হাতে নায়িকা মারধরও খান। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওতে অভিযোগকারিণী আরও দাবি করেন— হাঁটুর বয়সি গায়কের হাতে বেধড়ক মার খেয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন পরীমনি। ঈদের আগে হাসপাতালে ভর্তিও হয়েছিলেন তিনি। সেই পদ্ধতিতেই নায়িকা মেরেছেন তাকেও। তিনি জ্ঞান হারিয়েছিলেন।

Manual7 Ad Code

পিংকি আরও বলেন, আমার তখনও জ্ঞান ছিল। সেই সময় পরীমনি আমার মুখে হাত বোলাতে বোলাতে বলছিলেন— আমাকেও তো এভাবেই মারে। এভাবেই মার খেয়ে মুখ বুজে সহ্য করি।

Manual1 Ad Code

এ ঘটনা প্রকাশ্যে এনে পিংকির পাল্টা যুক্তি— পরীমনিকে যদি নির্যাতনের কারণে হাসপাতালে যেতে হয়, তা হলে তিনি কেন একই কারণে শুশ্রূষা পাবেন না? তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার কাজ তার পছন্দ না হতে পারে। কিন্তু তাকে বেতন দিয়ে বিদায় করে দিলেই তো মিটে যায়। শারীরিক নির্যাতন করার কোনো অধিকার নেই। তবে এখানেই থেমে থাকেননি পিংকি। তিনি সরাসরি বলেন, শুধুই শেখ সাদী নন, পরীমনি একাধিক পুরুষকে সঙ্গ দেন।

উল্লেখ্য, গৃহকর্মী পিংকী আক্তারের গ্রামের বাড়ি নেত্রকোনায়। গত বৃহস্পতিবার পরীমনির বিরুদ্ধে ভাটারা থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগে পিংকী উল্লেখ করেন— পরীমনি তার এক বছরের দত্তক কন্যাসন্তানকে খাবার খাওয়ানোর ঘটনা কেন্দ্র করে গৃহকর্মী পিংকী আক্তারকে শারীরিকভাবে নির্যাতন করেন। তাকে রীতিমতো মারধর করেন নায়িকা। তিনি অসুস্থ বোধ করায় হাসপাতালে যেতে চান। সেটুকু মানবিকতাও দেখাননি নায়িকা। নিজেকে বাঁচাতে পিংকি বাধ্য হয়ে জরুরি পরিষেবায় ফোন করে পুলিশের সাহায্য চান।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code