প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

টিকটকার সানাকে গুলি করে হত্যা

editor
প্রকাশিত জুন ৩, ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ণ
টিকটকার সানাকে গুলি করে হত্যা

Manual5 Ad Code

ডিজিটাল ডেস্ক :
পাকিস্তানে জনপ্রিয় এক টিকটকারকে গুলি করে হত্যা করা হয়েছে। ১৭ বছর বয়সী ওই টিকটকারের নাম সানা ইউসুফ। সোমবার (২ জুন) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জি-১৩ সেক্টরের সুম্বল থানায় এই ঘটনা ঘটেছে।

Manual6 Ad Code

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, চিত্রালের বাসিন্দা সানা ইউসুফকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Manual6 Ad Code

সুম্বল থানার পুলিশ জানায়, সানাকে তার নিজ বাড়ির ভেতরেই কে বা কারা খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে। হত্যাকারী বাড়ির ভেতরে ঢুকে সানাকে গুলি করে পালিয়ে গেছে বলে জানা গেছে।

সানা ইউসুফের মরদেহ ময়নাতদন্তের জন্য পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Manual4 Ad Code

পুলিশ আরও জানায়, এরই মধ্যে এ হত্যার তদন্ত শুরু হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, হত্যাকারী সানার বাড়িতে অতিথি সেজে প্রবেশ করেছিলেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code