প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পর্দায়ই আমরা একসঙ্গে থাকব: আরেফিন শুভ প্রসঙ্গে মন্দিরা

editor
প্রকাশিত জুন ২২, ২০২৫, ০৫:১৪ অপরাহ্ণ
পর্দায়ই আমরা একসঙ্গে থাকব: আরেফিন শুভ প্রসঙ্গে মন্দিরা

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী বছর কয়েক আগে ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রেখেছিলেন। এরপর গত ঈদে মুক্তি পাওয়া তার সিনেমা ‘নীলচক্র’ প্রশংসিত হয় দর্শকমহলে। জনপ্রিয় হয়ে উঠেন অভিনেত্রী।

এর আগে ক্যারিয়ারের শুরুতে মন্দিরা জানিয়েছিলেন, তার প্রিয় অভিনেতা আরিফিন শুভ। আর সেই সঙ্গে অনুরাগীদেরও প্রিয়মুখে পরিণত হন মন্দিরা। ভাগ্যক্রমে ‘নীলচক্র’ সিনেমাতেই প্রিয় তারকার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। সিনেমাটির গল্প ও নির্মাণশৈলীর পাশাপাশি দর্শকদের মনে ধরেছে মন্দিরা-শুভ জুটির।

Manual1 Ad Code

সিনেমা প্রচারের সময়ও এ তারকা জুটির খুনসুটি নজর কাড়ে দর্শকদের। সেই থেকে নানা গুঞ্জন শোনা যায়, তবে পর্দার এই জুটি কি বাস্তবেও এক হতে চলেছেন—এমন প্রশ্ন অনুরাগীদের। এদিকে বিচ্ছেদের পর সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন আরিফিন শুভ। ফলে ‘নীলচক্র’ দেখে অনেক দর্শকের মত এমনটিই।

এ বিষয়টি নিয়ে সিনেমাপ্রেমীদের মনে যখন নানা জল্পনা, তখনই এমন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

Manual6 Ad Code

অভিনেত্রী বলেন, ‘আরিফিন শুভ ও মন্দিরাকে দর্শক পর্দায় দেখুক, নানান চরিত্রে দেখুক, উপভোগ করুক—এটাই একজন শিল্পী হিসেবে আমার চাওয়া। বাস্তবজীবন নয়, আমরা এক হব পর্দার গল্পেই।

Manual7 Ad Code

মন্দিরা বলেন, ‘দর্শকরা আমাদের জুটিকে ভালোবেসেছেন, প্রশংসা করছেন—তাদের ভালোবাসা অবশ্যই আমাদের উৎসাহ দেয়। তবে সেটি বাস্তব নয়, সিনেমার পর্দায়ই আমরা একসঙ্গে থাকব। চাই, পরিচালকরা আমাদের নিয়ে ভালো গল্প তৈরি করুক।

ব্যক্তিজীবন প্রসঙ্গে কোনো কথা বলতে নারাজ অভিনেত্রী বলেন, পার্সোনাল লাইফ, বিয়ে—এসব নিয়ে এখন একদমই ভাবছি না। এসব নিয়ে বেশি কিছু বলতে চাই না।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code