প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ঝড় তুললেন বিদ্যা সিনহা মিম!

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০১:২৬ অপরাহ্ণ
ঝড় তুললেন বিদ্যা সিনহা মিম!

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual1 Ad Code

ঢালিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমা, ওয়েব সিরিজ, টেলিফিল্ম, বিজ্ঞাপনে কাজ করে গেছেন।

 

গ্ল্যামার্স দুনিয়ায় উত্তাপ ছড়াতে মিমের জুড়ি নেই। তার আকর্ষণীয় রূপ, ফিগার বরাবরই ঝড় তোলে ভক্তদের হৃদয়ে।

Manual2 Ad Code

 

সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই নায়িকা। প্রতিমুহূর্তে নিজের বিভিন্ন ছবি, ভিডিও ভক্তদের সঙ্গে সেখানেই শেয়ার করে নেন তিনি।

সম্প্রতি সাদা টপসে খোলামেলা রূপে দেখা মিলল মিমের। শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ১৬টি ছবি প্রকাশ করেছেন তিনি।

 

খোলা চুলের সঙ্গে হালকা মেকআপ, মিমের প্রতিটি ছবিতে অভিনেত্রীকে যেন নতুনভাবে আবিষ্কার করেছেন ভক্তরা।

 

Manual8 Ad Code

কারো মন্তব্য, আপনি এত সুন্দর কেন? কেউ লিখেছেন, ঢালিউডের বর্তমান সময়ের সেরা অভিনেত্রী। কেউ আবার তার সাহসী পোশাকের প্রশংসায় মেতেছেন।

কয়েকদিন আগেই স্বামীকে নিয়ে মালদ্বীপে উড়াল দিয়েছিলেন মিম। সেখানে ভালোবাসা দিবস উদযাপনের পর আবার দেশে ফিরে এসেছেন। দেশে ফিরেই ভক্তদের এই চমক উপহার দিলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code