প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পোশাক নিয়ে সমালোচনার মুখে শেহনাজ গিল

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০১:২৯ অপরাহ্ণ
পোশাক নিয়ে সমালোচনার মুখে শেহনাজ গিল

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual2 Ad Code

সালমান খানের হাত ধরে বলিউডে উঠে আসেন পাঞ্জাবের মেয়ে শেহনাজ গিল। পর্দার পাশাপাশি বলিউডের বড় বড় অনুষ্ঠান সঞ্চালনায়ও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। বলা যায়, এখন ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত অভিনেত্রী তিনি; সংবাদের শিরোনামও হন কখনো।

 

সামাজিক মাধ্যমে শেহনাজের রয়েছে বহু সংখ্যক অনুসারী। তাদেরকে চমকে দিতে ভিন্ন অবতারে নিজেকে ধরা দিয়েছিলেন শেহনাজ। কিন্তু পোশাকের কারণে ব্যাপক সমালোচনার মুখে তিনি। সস্তার উরফি বলেও কটাক্ষ করা হয়েছে তাকে।

Manual2 Ad Code

শেহনাজ গিল বর্তমানে সিডনিতে রয়েছেন। সেখানকার সমুদ্র সৈকত থেকেই ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন তিনি। ছবিতে শেহনাজকে দেখা যায়, সুইমস্যুটের সঙ্গে শর্টস পরেছেন তিনি। কিন্তু নেটিজেনদের নজরে পড়েছে, চেইন খোলা রয়েছে অভিনেত্রীর শর্টসের।

Manual8 Ad Code

 

ছবি ভাইরাল হতেই কটাক্ষের মুখে শেহনাজ। এক নেটিজেনের মন্তব্য, ‘এমন অপ্রস্তুত পোশাকে কী বোঝাতে চাইলেন শেহনাজ?’, আরেক নেটিজেনের মন্তব্য, ‘খবরের শিরোনামে কীভাবে থাকতে হয়, সেটা শেহনাজ গিল ভালোই জানেন।’

শেহনাজ গিল ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে বলিউডে অভিষেক করেছিলেন। এখন ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে জায়গা তৈরি করছেন। তার নতুন গান ‘সাত সমুন্দর’ ইতোমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও শেহনাজ গিল সম্প্রতি রাজকুমার রাও-এর ছবির ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ নামের আইটেম গানে অভিনয় করেছেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code