প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে আর্সেনিকমুক্ত করে সুপেয় পানিব‍্যবস্থার জোর দাবি সংসদে

editor
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৬, ০৩:০২ অপরাহ্ণ
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে আর্সেনিকমুক্ত করে সুপেয় পানিব‍্যবস্থার জোর দাবি সংসদে

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিশুদ্ধ পানির সংকট নিরসনে তিনটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। পাশাপাশি ৩ হাজার ৫৪৪ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে আরও একটি বৃহৎ প্রকল্পের প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন। এ প্রকল্পের আওতায় দুই উপজেলায় মোট ৯৬৪টি বিশুদ্ধ পানির উৎস স্থাপনের পরিকল্পনা রয়েছে। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন শাহে আলম।

সংসদ অধিবেশনে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

Manual4 Ad Code

সংসদে ইমরান আহমদ তাঁর নির্বাচনী এলাকার বিশুদ্ধ পানির সংকটের চিত্র তুলে ধরে জানান, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকায় পানিতে আর্সেনিক ও আয়রনের মাত্রা অতিরিক্ত। এতে স্থানীয় বাসিন্দারা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন। এ পরিস্থিতিতে নিরাপদ পানি সরবরাহে সরকারের চলমান উদ্যোগ এবং নতুন কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান তিনি।

Manual2 Ad Code

জবাবে প্রতিমন্ত্রী জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এলাকায় নিরাপদ পানি সরবরাহ এবং আর্সেনিকমুক্ত পানির সংস্থান নিশ্চিত করতে বর্তমানে তিনটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত মেয়াদের ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদের ‘মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্প’ এবং ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সাল পর্যন্ত মেয়াদের ‘বন্যা ক্ষতিগ্রস্ত পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা পুনর্নির্মাণ জরুরি সহায়তা প্রকল্প’।

Manual1 Ad Code

এদিকে দুই উপজেলায় নিরাপদ পানির উৎস আরও সম্প্রসারণে ৩ হাজার ৫৪৪ কোটি ৮১ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘অগ্রাধিকারমূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প’ নামে নতুন একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। ২০২৬ সালের নভেম্বর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকল্প প্রস্তাব অনুযায়ী, এর আওতায় গোলাপগঞ্জ উপজেলায় ৫৪৮টি এবং বিয়ানীবাজার উপজেলায় ৪১৬টি বিশুদ্ধ পানির উৎস স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়িত হলে দুই উপজেলার গ্রামীণ এলাকায় নিরাপদ পানির প্রাপ্যতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনে সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ :
এদিকে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (পানি শোধনাগার) স্থাপনের উদ্যোগ নেওয়া হবে কি না, তা জানতে চান।

জবাবে প্রতিমন্ত্রী স্বপন শাহে আলম বলেন, সংশ্লিষ্ট এলাকায় এ মুহূর্তে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা মন্ত্রণালয়ের নেই। তবে এ বিষয়ে সংসদ সদস্য মন্ত্রণালয়ে একটি আধা-সরকারি পত্র (ডিও লেটার) দিলে দ্রুত সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এতে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে পানি শোধনাগার স্থাপনের বিষয়টি বিবেচনার সুযোগ তৈরি হয়েছে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code