প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

editor
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

Manual2 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য ও তরুণ সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিয়েছে মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ। একই অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আহাদুর রহমান কামরুলকেও সংবর্ধনা প্রদান করা হয়।

০৬ নভেম্বর শুক্রবার সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী আহাদুর রহমান কামরুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন-২০২৬ এর সর্বকনিষ্ঠ পদপ্রার্থী ও নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য তরুণ সাংবাদিক মাহদী রহমান।

Manual4 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম. সাইদুল ইসলাম, হোসাইন মাহমুদ, মাওলানা সালেহ আহমদ গোয়াইনঘাটি এবং মাওলানা নূর উদ্দিন কানাইঘাটি।

Manual3 Ad Code

মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সাইম আহমদ তালুকদার।

এ সময় সংগঠনের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আল আমিন আহমদ, সাধারণ সম্পাদক লায়েস আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনছার আহমদ, অর্থ সম্পাদক নাসির আহমদ, অফিস সম্পাদক হাফিজ মাহদী হাসান এবং সহকারী অফিস সম্পাদক মোহাম্মদ সুফিয়ান আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

Manual7 Ad Code

বক্তারা তাঁদের বক্তব্যে সমাজসেবা, শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দ্বীনি কার্যক্রমে যুবসমাজের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে আহাদুর রহমান কামরুল বলেন, “এটি আমাদের বাঘাবাসীর সংগঠন। বাঘা হুজুরের অঞ্চলে আল্লাহর বিশেষ নেয়ামত রয়েছে। আপনাদের সকল সুখে-দুঃখে আমাকে সবসময় পাশে পাবেন। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন, তাহলে আমি সবসময় আপনাদের সঙ্গে থাকব। আমার অবস্থান থেকে আপনাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করে যাব।”

প্রধান বক্তার বক্তব্যে সাংবাদিক মাহদী রহমান বলেন, “গোলাপগঞ্জে অসংখ্য সংগঠন থাকলেও মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজকে আমার কাছে ব্যক্তিগতভাবে ব্যতিক্রমী মনে হয়। আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান এবং প্রতিটি কাজে স্বচ্ছতা বজায় রাখুন। এমনভাবে কাজ করুন, যাতে আগামী ২০ বছর পরও এ সংগঠনের সদস্যরা গর্বের সঙ্গে বলতে পারেন,বাঘার উন্নয়নে যাঁরা এই সংগঠনের মাধ্যমে কাজ করেছেন, তাঁদের উদ্দেশ্য ছিল মহৎ।”

অনুষ্ঠান শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত অতিথিবৃন্দ, সংগঠনের দায়িত্বশীল ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code