সিলেটে ইমিগ্রেশন থেকে আ ট ক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান
সিলেটে ইমিগ্রেশন থেকে আ ট ক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান
editor
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
জৈন্তাপুর প্রতিনিধি :
পাসপোর্ট ব্লকজনিত কারণে সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদকে জৈন্তাপুর থানায় ফেরত পাঠিয়েছে তামাবিল ইমিগ্রেশন পুলিশ।
Manual6 Ad Code
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে চিকিৎসার জন্য ভারতের উদ্দেশ্যে রওয়ানা হন এবং তামাবিল ইমিগ্রেশনে উপস্থিত হলে পুলিশ তার পাসপোর্ট চেকআপ করে। এসময় সেটি ব্লক দেখে তাকে আটক করা হয়। পরে তাকে জৈন্তাপুর থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। বিষয়টি স্বীকার করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা সিলেটভিউকে জানান, তিনি বর্তমানে আমাদের হেফাজতে আছেন। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। অন্য কোনো আইনী সমস্যা আছে কি না তাও দেখা হচ্ছে।