প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জৈন্তাপুরে যা বললেন মন্ত্রী আরিফ

editor
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ণ
জৈন্তাপুরে যা বললেন মন্ত্রী আরিফ

Manual6 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :
চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, তাঁদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং চা বাগান এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে সরকার কাজ করবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, চা শ্রমিকদের প্রকৃত সমস্যা ও চাহিদা চিহ্নিত করতে তাঁদের প্রতিনিধি, শ্রমিকনেতা ও পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। তাঁদের মতামতের ভিত্তিতে জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

Manual8 Ad Code

মন্ত্রী আরও বলেন, চা বাগান এলাকার প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের বিষয়টি বিধিবিধান অনুযায়ী পর্যালোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করবেন উল্লেখ করে তিনি স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের হাবিবনগর চা বাগান পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত শাড়ি ও চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্ত্রী এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে চা শ্রমিকদের মধ্যে মোট ১ হাজার ৭০০টি শাড়ি বিতরণ এবং উপজেলার ২১টি পূজামণ্ডপে চাল সহায়তা দেওয়া হয়।সিলেটের খবর

দুর্গোৎসবের আনন্দ চা শ্রমিকদের সঙ্গে ভাগাভাগি করে নিতে এবং পূজামণ্ডপগুলোর আয়োজনকে আরও উৎসবমুখর করতে এ উদ্যোগ নেওয়া হয়। বিকেল ৩টার দিকে মন্ত্রী চিকনাগুল ইউনিয়নের হাবিবনগর ও আহমদনগরসহ বিভিন্ন চা বাগান ও পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি চা শ্রমিকদের হাতে শাড়ি তুলে দেন এবং পূজার প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

জৈন্তাপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার হাবিবনগর ও আহমদনগর চা বাগানের শ্রমিকদের জন্য ৩৫০টি শাড়ি বিতরণ করা হয়েছে। এ ছাড়া লালাখাল চা বাগানে ৩০০টি, শ্রীপুর চা বাগানে ২০০টি এবং অন্যান্য চা বাগানের শ্রমিকদের জন্য বরাদ্দসহ মোট ১ হাজার ৭০০টি শাড়ি বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। অবশিষ্ট শাড়িগুলো পরদিন সংশ্লিষ্ট চা বাগানগুলোতে উপজেলা প্রশাসন ও বিএনপির নেতাদের সমন্বয়ে বিতরণের কথা জানানো হয়।

Manual1 Ad Code

অন্যদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ২১টি পূজামণ্ডপে প্রতিটিতে ৫৭০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এর আগে সরকারের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল দেওয়া হয়েছিল। শনিবারের অনুষ্ঠানে মন্ত্রীর পক্ষ থেকে অতিরিক্ত চাল সহায়তা দেওয়া হয়।

দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই বাংলাদেশের নাগরিক। সবাই যেন শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারেন এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন, সে জন্য পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখা জরুরি।মানচিত্র দেখুন

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। অনুষ্ঠান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সিএ তাপস চন্দ্র পাল।

Manual8 Ad Code

এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব দেবজিৎ সিংহ, জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার পাল, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. হারুন এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহাজানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া হাবিবনগর চা বাগানের ব্যবস্থাপক, উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানে অংশ নেন।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code