প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে তিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম সায়েক এর সমর্থনে মতবিনিময় সভা

editor
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে তিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম সায়েক এর সমর্থনে মতবিনিময় সভা

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিয়ানীবাজার উপজেলাজুড়ে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ভোটারদের মন জয় করতে নিজ ওয়ার্ড, গ্রাম ও মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম সায়েক।

গতকাল রবিবার (৮ নভেম্বর) রাত ৮টায় উপজেলার ৮ নং তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম সায়েকের সমর্থনে ৪নং ওয়ার্ডের নিজ গ্রামের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতি মকরম আলী ৪নং ওয়ার্ডের চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম সায়েক-কে একক প্রার্থী ঘোষণা করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন হাফিজ ও ক্বারী মুনতাছির রাহি।

Manual5 Ad Code

তিলপাড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মকরম আলী সভাপতিত্বে এবং সমাজসেবক জাহিদ হোসেন পরিচালনায় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সভায় এলাকার উন্নয়ন, জনস্বার্থ ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন স্থানীয় ব্যক্তিবর্গ। তাঁদের মধ্যে উপস্থত ছিলেন বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব রফিক উদ্দিন, তিলপাড়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার আনা মিয়া, আতিকুল ইসলাম খোকন, সাঈদ আহমদ, জলাল উদ্দিন, মঈন উদ্দিন বাক্কর, মউর মিয়া, আমিনুর রশিদ গোলশান, আফছর উদ্দিন, শামীম আহমদ, ফৌয়াজ উদ্দিন, হাজী সেলিম উদ্দিন, ছয়ফুল আলম, একবার হোসেন, আব্দুল কাইয়ুম, আব্দুল ফাত্তার (টিপু), মো: আনু মিয়া, কামরুল ইসলাম, পবলু মিয়া, জাহির উদ্দিন, মঈজ উদ্দিন ও ছিদ্দিক আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম সায়েক বলেন, “জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে আমি ক্ষমতার মোহে নয়, প্রকৃত অর্থে জনগণের সেবক হয়ে থাকতে চাই।” এবং জনগণের ন্যায্য অধিকার ও হক আদায়ে কাজ করতে চাই। আমার অঙ্গীকার একটাই- জনগণের ভালাবাসা অর্জন করা এবং সততার সঙ্গে জনগণের সেবক হয়ে থাকা। আমি ইউনিয়নের প্রতিটি গ্রামের অবহেলিত ও দুর্দশাগ্রস্ত রাস্তা-ঘাট উন্নয়নের মাধ্যমে মানুষের চলাচল সহজ করতে চাই। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করতে চাই। সততা, নীতি, নিষ্ঠা ও বিনয়ের সঙ্গে জনগণের পাশে তাদের ন্যায্য অধিকার আদায়ে ভুমিকা রাখতে চাই।

Manual2 Ad Code

ইউনিয়নের যে সমস্থ গ্রামের রাস্তার করুণ দুর্দশাগ্রস্ত তাহা উন্নয়নের মাধ্যমে জনগনকে সেবা দিতে চাই।

তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী তিলপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দীর্ঘ ১৫ বছর ধরে কোনো চেয়ারম্যান ছিলেন না। আমি নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি গ্রামের অবহেলিত রাস্থা-ঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করতে চাই। কোন গ্রাম যেন উন্নয়ন থেকে পিছিয়ে না থাকে, সেই লক্ষ্য নিয়েই কাজ করতে চাই। জনগণের সেবা, এলাকার উন্নয়ন এটাই হবে আমার অঙ্গীকার। আপনাদের দোয়া ও সমর্থক কামনা করছি।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code