প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে নিরাপত্তা উপদেষ্টা

editor
প্রকাশিত আগস্ট ১১, ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ণ
জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে নিরাপত্তা উপদেষ্টা

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। রোববার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াত আমিরের সঙ্গে দেখা করে চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনায় দোয়া করেন খলিলুর রহমান।

Manual8 Ad Code

এদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের এ আন্তরিকতায় কৃতজ্ঞতা জানিয়েছে জামায়াতে ইসলামী।

Manual2 Ad Code

উল্লেখ্য, শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়। তিনি এখন কেবিনে অবস্থান করছেন, ডাক্তারের সঙ্গ নিয়ে হাঁটাহাঁটিও করতে দেখা গেছে তাকে। পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code