ওসমানীনগর প্রতিনিধি :
সিলেটে স্বজনের হাতে খুন হয়েছেন এক যুবক। পারিবারিক বিরোধের জের ধরে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন সাইফুর রহমান (২৫) নামের ওই যুবক। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ওসমানীনগর উপজেলার শেরপুর টোলপ্লাজার পাশে এ ঘটনা ঘটে।
Manual7 Ad Code
নিহত সাইফুর রহমান (২৫) ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের করম উদ্দিনের ছেলে। অভিযুক্ত সেজু মিয়া একই উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মস্তাপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।
Manual5 Ad Code
স্থানীয় সূত্র জানায়, সাইফুর রহমান ও সেজু মিয়া ফুফাতো-মামাতো ভাই। দুই পরিবারের মধ্যে কয়েক মাস ধরে বিরোধ চলছিল। সোমবার রাতে শেরপুর টোলপ্লাজার পাশে একটি দোকানে যান সাইফুর রহমান। এসময় সেজু মিয়া তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকান্ডের প্রতিবাদে রাতে স্থানীয় লোকজন কিছু সময় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাদেরকে শান্ত করে যান চলাচল স্বাভাবিক করে।
Manual5 Ad Code
ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, পূর্ব শত্রæতার জের ধরে হত্যাকান্ডটি ঘটেছে। জড়িত ব্যক্তিকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।