প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রিজভী

editor
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ণ
গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রিজভী

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সঙ্গে হওয়া প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ায় বিচার করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনার নিজের ইচ্ছায় দেশে ফেরা বা সাধারণ প্রক্রিয়ায় প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই।

Manual3 Ad Code

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

শেখ হাসিনার বর্তমান অবস্থান ও দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে রিজভী বলেন, প্রত্যর্পণ ও প্রত্যাবর্তন এক বিষয় নয়। কারও বিরুদ্ধে কোনো মামলা না থাকলে নিজ দেশে ফিরে আসাকে প্রত্যাবর্তন বলা হয়। আর প্রত্যর্পণ হলো একটি আইনি প্রক্রিয়া, যার সঙ্গে অপরাধের দণ্ড ও দুই দেশের মধ্যে চুক্তির বিষয় জড়িত। সাঈদ, মুগ্ধ ও হাজারো ছাত্র-জনতার রক্তে যার হাত রঞ্জিত, তাকে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে বরণ করার কথা ভাবা যায় না। তাকে আইন অনুযায়ী দেশে এনে আদালতের মুখোমুখি করতে হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সাধারণ কোনো রাজনৈতিক কারণে দেশ ছেড়ে যাননি; বরং ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে পালিয়ে গেছেন। তার পাসপোর্টের বৈধতা থাকুক বা না থাকুক, ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে রিজভী বলেন, একজন নারী এত রক্ত পান করে দেশ থেকে পালিয়ে গেছেন। অথচ তাদের কথা শুনে মনে হচ্ছে, সেই নারীকে গিয়ে নিয়ে আসতে হবে।

জুলাই বিপ্লবের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের মানুষের লড়াইয়ে মূল অনুপ্রেরণা জুগিয়েছিল ৭ নভেম্বরের বিপ্লব। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াতে শিখেছে এই বিপ্লব থেকেই।

সমাজের বিভিন্ন অসংগতির কথা তুলে ধরে রিজভী বলেন, দেশে গোপনে ও নানা কৌশলে বাল্যবিবাহ চলছে। এসবের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

Manual4 Ad Code

মহিলা দলের নেত্রীদের অবদানের কথা স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, আন্দোলনে মহিলা দলের নেত্রীরা সাহস ও ত্যাগের পরিচয় দিয়েছেন। পুলিশি বাধা ও নির্যাতন সহ্য করেও তারা রাজপথে লড়াই করেছেন। তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্ট যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য গণতন্ত্রের ধারা রক্ষা এবং নারীর ক্ষমতায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code