প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে সফর, ১৪৪৮ হিজরি

স্পেনে গোলাপগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার

editor
প্রকাশিত মার্চ ৩০, ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ণ
স্পেনে গোলাপগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
স্পেনে গোলাপগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন স্পেনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদে রোজাদার মুসল্লিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

ইফতারে গোলাপগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সচিব ইউছুফ আলী, সদস্য আব্দুল কাইয়ুম সেলিম, রিপন আহমেদসহ অন্য নেতারা।

কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম মাসুক, মসজিদ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ আবুল কাশেম, হাফিজ ওসমান খান শামীম, আব্দুর রউফ, রাজু আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

ইফতারের আগে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সুনাম ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম গাজী মুবিন।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code