প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে সফর, ১৪৪৮ হিজরি

বার্সেলোনায় বিয়ানীবাজার জনকল্যাণ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

editor
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ণ
বার্সেলোনায় বিয়ানীবাজার জনকল্যাণ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

Manual6 Ad Code

 

স্পেন প্রতিনিধি:

স্পেনের বাণিজ্যিক ও পর্যটন নগরী বার্সেলোনায় বিয়ানীবাজার জনকল্যাণ অ্যাসোসিয়েশন কাতালোনিয়ার নতুন কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে লুৎফুর রহমান সুমনকে সভাপতি, আজাদুর রহমান আজাদকে সাধারণ সম্পাদক, জনি আহমদকে সাংগঠনিক সম্পাদক ও ছালিম হুসাইনকে অর্থ সম্পাদক করে ১০৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। দুই পর্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি ও লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়।

Manual8 Ad Code

গত রোববার (২৪ আগস্ট) স্থানীয় একটি রেস্তোরাঁয় প্রথম পর্বে অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেনের পরিচালনায় ১১ ইউনিয়নের আহ্বায়কের সর্বসম্মতিক্রমে কার্যকরী কমিটি ঘোষণা করেন প্রধান আহ্বায়ক রফিক উদ্দিন।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহসভাপতি আলমগীর সিদ্দিকী ও মুরশেদ আলম লায়েক, সহসভাপতি বাবুল আহমদ, সুহেল আহমদ, হাসান আহমদ, নাইমুল হুসাইন, শহিদুল ইসলাম, জাকির হোসেন পারুল, হোসেন আহমদ, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুহেল ও আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সহ-সাধারণ সম্পাদক শরীফ আহমদ, শাহীন আহমদ, স্বপন, জামিল আহমদ, এবাদুর রহমান, জাবির হোসাইন জামিল, আলী হোসেন, মশিউর রহমান মোহন, আজহারুল আলম মিসু, শুক্কুর আহমদ ও কামাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ছামাদ উদ্দিন, ফয়েজ আহমদ, জবরুল আহমদ, আব্দুর রহমান, জাহেদ শিপলু, আলতাব হোসেন ও কামরুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ রাজু আহমদ, তুহিন আহমদ, ইমরান আহমদ ও উজ্জল সামি, দপ্তর সম্পাদক ফয়েজ উদ্দিন ও সহ-দপ্তর সম্পাদক অলিদ, আমির উদ্দিন ও তাহসিন রশিদ সুহান, প্রচার সম্পাদক মাহদি হাসান নয়ন ও সহ-প্রচার সম্পাদক মাহফুজ রহমান, আব্দুল কাইয়ুম, আবজল আহমদ, ইমরান আহমদ, আব্দুল বাছিত ও সাফি আহমদ, ধর্মবিষয়ক সম্পাদক মজির উদ্দিন ও সহ-ধর্মবিষয়ক সম্পাদক শামিম আহমদ, সুহেল আহমদ ও আব্দুর রব, ক্রীড়া সম্পাদক রাসেল আহমদ ও সহ-সম্পাদক কামরান হুসেন, হুসাইন আহমদ, নাদির হুসেন, জায়েদ হাসান, সামি আহমদ ও আব্দুল খালিক, প্রকাশনা সম্পাদক আঃ শুক্কুর ও সহ-প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম, রাজন হোসেন, জয়নাল, তানভির আহমদ ও আব্দুল আলিম, সাংস্কৃতিক সম্পাদক সাইফুর রহমান ও সহ-সাংস্কৃতিক সম্পাদক সাদিকুল ইসলাম সুহেল, আলী আহমদ, রনি আহমদ ও আবু হাসান, সাহায্য ও পুনর্বাসন সম্পাদক আছাদ উদ্দিন ও সহ-সম্পাদক হানিফ ও আব্দুল নাসির, আন্তর্জাতিক সম্পাদক আমিন উদ্দিন ও সহ-আন্তর্জাতিক সম্পাদক এম ডি আলি সাজু ও রেদওয়াদ আহমদ।

Manual2 Ad Code

এছাড়া রয়েছেন প্রথম সদস্য খালেদুর রহমান এবং সদস্য নজমুল ইসলাম, ইমরান রাসেল, হেলাল উদ্দিন, জুনেদ আহমদ, কামরান আহমদ, ওলিউর রহমান ও জসিম উদ্দিন। পাশাপাশি উপদেষ্টা হিসেবে আব্দুল বাছিত কয়ছর, রফিক উদ্দিন, লোকমান হোসেন, ইসলাম উদ্দিন, শাহ আব্দুল কাদির, কয়ছর আহমদ, ফয়ছল আহমদ, রহিম উদ্দিন, আব্দুল বাছিত, কাওছার আহমদ, শাপলু চৌধুরী, আবুল কাসেম সুমন, মৌলানা আব্দুল জলিল, নাজিম উদ্দিন, একলিম আহমদ, খালেদ আহমদ, জালাল উদ্দিন, আবুল হোসেন, সাব্বির আহমদ, জাকির হোসেন লাকি, নিজাম উদ্দিন, খালেদ আহমদ ও জয়নুল ইসলামের নাম ঘোষণা করা।

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবগঠিত কমিটির সভাপতি লুৎফুর রহমান সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজাদুর রহমানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি, স্পেন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাহাদুল সুহেদ, সংগঠনের কার্যনির্বাহী সদস্য খালেদুর রহমান, সিনিয়র সহসভাপতি আলমগীর সিদ্দিকী, সহসভাপতি বাবুল হোসাইন, স্পেন বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, প্রকাশনা সম্পাদক ছাদিয়ান আহমদসহ আরও অনেকে।

অতিথিরা নবগঠিত কার্যকরী কমিটির নেতাদের প্রতি বার্সেলোনায় নতুন অভিবাসনপ্রত্যাশীদের সহযোগিতা করার আহ্বান জানান। এছাড়া সংগঠনকে শুধু বিয়ানীবাজার প্রবাসীদের উন্নয়নে সীমাবদ্ধ না রেখে সমগ্র বাংলাদেশি প্রবাসীর কল্যাণে কাজ করার জন্যেও উৎসাহিত করেন। অন্যদিকে নবগঠিত কমিটির নেতারা ঐক্য, সমাজসেবা ও প্রগতির গুরুত্ব আলোকপাত করেন এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code