প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কানাডায় বন্দুকধারীর অতর্কিত হামলা, নিহত ১০

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ণ
কানাডায় বন্দুকধারীর অতর্কিত হামলা, নিহত ১০

Manual1 Ad Code

নিউজ ডেস্ক:
কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলাম্বিয়ার একটি হাইস্কুল ও আবাসনে অতর্কিত বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ জানিয়েছে, এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামলাকারীও আছে। এ ছাড়া বন্দুক হামলায় আহত হয়েছে অনেকে। খবর বিবিসি ও আল জাজিরার।

Manual3 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে এই হামলার ঘটনা ঘটেছে।

কানাডার আইনশৃঙ্খলা বাহিনী রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, ওই হাইস্কুলটির নাম টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল।

Manual7 Ad Code

পুলিশের বরাত দিয়ে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি জানিয়েছে, হাইস্কুলে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা গেছে।

Manual4 Ad Code

‘যুক্তরাষ্ট্রের কারণেই কানাডা টিকে আছে, মনে রেখো মার্ক’: ট্রাম্প‘যুক্তরাষ্ট্রের কারণেই কানাডা টিকে আছে, মনে রেখো মার্ক’: ট্রাম্প
এ ছাড়া এক বাড়িতে আরও দুইজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশের ধারণা, এই ঘটনার সঙ্গেও বন্দুক হামলার সম্পর্ক রয়েছে। হামলাকারী নিজেই নিজেকে শেষ করে দিয়েছেন বলে ধারণা করছে পুলিশ।

Manual6 Ad Code

আরসিএমপি এক বিবৃতিতে বলা হয়েছে, গুরুতর আহত দুইজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া আনুমানিক ২৫ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অবশিষ্ট সব শিক্ষার্থী ও স্টাফকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত চালাচ্ছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code