প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে সফর, ১৪৪৮ হিজরি

যে সুখবর দিল হাই কমিশন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ণ
যে সুখবর দিল হাই কমিশন

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
আগামী এপ্রিল মাসে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হতে পারে বলে জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্র।

Manual4 Ad Code

শনিবার (২১ ফেব্রুয়ারি) ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আগামী এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, নির্বাচন শেষ হলে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ও মেডিকেল ভিসাসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা প্রদান স্বাভাবিক হবে।

Manual3 Ad Code

এর আগে গত বুধবার সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায় সাংবাদিকদের জানান, বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা পুরোপুরি সচল করার প্রক্রিয়া শুরু হয়েছে।

সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, বর্তমানে কেবল মেডিকেল ও ডাবল-এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে। তবে দ্রুতই পর্যটন ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ভিসা পরিষেবা সহজ করতে ভারতীয় কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Manual2 Ad Code

২০২৪ সালে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত তাদের ভিসা কার্যক্রম প্রায় বন্ধ করে দেয়। যদিও জরুরি চিকিৎসাসংক্রান্ত কিছু ভিসা চালু ছিল, তবুও অনেক রোগী সময়মতো ভিসা না পাওয়ার অভিযোগ করেন। পরবর্তীতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে বাংলাদেশও ভারতীয় নাগরিকদের জন্য ভিসা বিধিনিষেধ আরোপ করে।

তবে রাজনৈতিক পটপরিবর্তন ও নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ সরকার ভারতীয়দের জন্য ট্যুরিস্ট ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code