বাবাকে হত্যার পর বোনের সামনেই টুকরো টুকরো করলো ছেলে
বাবাকে হত্যার পর বোনের সামনেই টুকরো টুকরো করলো ছেলে
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ণ
Manual8 Ad Code
ডিজিটাল ডেস্ক:
বাবাকে গুলি করে হত্যার পর তার মরদেহ টুকরো টুকরো করার অভিযোগ উঠেছে ২১ বছর বয়সী এক ছেলের বিরুদ্ধে। ইতোমধ্যে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের লখনৌতে ঘটেছে এই ঘটনা। খবর এনডিটিভির।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবেন্দ্র সিং (৪৯) ফার্মেসির ব্যবসা করতেন, সেইসঙ্গে ছিল মদের ব্যবসা। গত শুক্রবার থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে পুলিশ মানবেন্দ্রের বাড়ি যাওয়ার পরেই চাঞ্চল্যকর ঘটনা সামনে উঠে আসে।
Manual5 Ad Code
পুলিশ বলছে, মানবেন্দ্রের শরীরের বিভিন্ন অংশ ব্যারেলের মধ্যে পাওয়া যায় এবং এরপরেই তারা মানবেন্দ্রের ছেলে অক্ষত প্রতাপ সিংকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরার একপর্যায়ে বাবাকে হত্যার কথা স্বীকার করে অক্ষত। জোরালো জিজ্ঞাসাবাদ করলে বাবার টুকরো দেহ ফেলে দেওয়ার কথাও স্বীকার করে অক্ষত।
রিপোর্টে বলা হয়েছে, মানবেন্দ্র সিং চেয়েছিলেন তার ছেলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করুক এবং চিকিৎসাকে পেশা হিসেবে বেছে নিক। তবে অক্ষত তার বাবার এমন সিদ্ধান্তের বিরোধী ছিলেন। এনিয়ে বাবা ও ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। একবার বাড়ি ছেড়েও চলে গিয়েছিলেন অক্ষত।
ঘটনার দিন শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিট নাগাদ বাবা ছেলের মধ্যে ফের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে অক্ষত রাইফেল দিয়ে মানবেন্দ্র সিংকে গুলি করে। এরপর অক্ষত বাবার মৃতদেহ নিচতলা থেকে তিনতলা নিয়ে যায়, সেখানে ফাঁকা রুমে বাবার মৃতদেহ টুকরো করতে শুরু করে।
Manual1 Ad Code
একপর্যায়ে অক্ষতের বোন এই ঘটনা দেখতে পান। তবে অক্ষত তার বোনকে চুপ থাকার জন্য ভয় দেখায়। এরপর বোনের সামনেই বাবার মৃতদেহ টুকরো করতে থাকে অক্ষত।
Manual4 Ad Code
পুলিশের ভাষ্যমতে, বাবার মৃতদেহ টুকরো করার পর সেগুলো প্লাস্টিকে নিয়ে কাছেই একটি এলাকায় ফেলে দিয়ে আসে। এ ছাড়া মৃতদেহের আরও কিছু অংশ নীল ড্রামে নেয় এবং বাড়ির মধ্যেই লুকিয়ে রাখে।
অক্ষতের স্বীকারোক্তির পর ফরেনসিক টিমকে স্যাম্পল নেওয়ার জন্য তাদের বাড়িতে পাঠিয়েছে পুলিশ। এ ছাড়া মৃতদেহের বাকি টুকরো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। অক্ষতকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
Manual6 Ad Code
লখনৌর আশিয়ানা এলাকার সিনিয়র কর্মকর্তা বিক্রান্ত বীর বলেছেন, প্রাপ্ত প্রমাণাদির ভিত্তিতে একটি মামলা দায়ের করা হবে এবং অন্য পদক্ষেপ নেওয়া হবে।