যুদ্ধবিরতি চাইলে আমাদের অধিকারগুলো মানতে হবে: ইরানি স্পিকার
যুদ্ধবিরতি চাইলে আমাদের অধিকারগুলো মানতে হবে: ইরানি স্পিকার
editor
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ
Manual3 Ad Code
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো চুক্তি করতে চায়, তবে তাকে অবশ্যই ইরানের অধিকারগুলো মেনে নিতে হবে।
পাকিস্তানে মার্কিন আলোচকদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ইসলামাবাদে পৌঁছানোর পর তিনি এই মন্তব্য করেন।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএৎর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
Manual1 Ad Code
ইরানি প্রতিনিধি দলের এই নেতা সাংবাদিকদের জানান,‘ইরান সদিচ্ছা নিয়েই ইসলামাবাদে এসেছে, তবে যুক্তরাষ্ট্রের ওপর তাদের আস্থা নেই।’
Manual7 Ad Code
তিনি আরও উল্লেখ করেন, অতীতের আলোচনায় দুই পক্ষের মধ্যে করা প্রতিশ্রুতি পূরণে ওয়াশিংটনের ব্যর্থতাই এই অবিশ্বাসের মূল কারণ।
Manual4 Ad Code
শনিবার (১১ এপ্রিল) ভোররাতে ইরানের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছায়। ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।
তাসনিমের ইসলামাবাদে থাকা প্রতিবেদকের তথ্য অনুযায়ী, ইরানি প্রতিনিধি দল প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করবে।
Manual3 Ad Code
প্রসঙ্গত, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আজ শনিবার বৈঠকে বসছে। বৈঠকটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে অনুষ্ঠিত হবে।