প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে সফর, ১৪৪৮ হিজরি

ভিজিট ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, যা জানাল দূতাবাস

editor
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ণ
ভিজিট ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, যা জানাল দূতাবাস

Manual8 Ad Code

নিউজ ডেস্ক:
একজন আন্তর্জাতিক ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কতদিন থাকতে পারবেন, তা আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত থাকা যাবে না বলেও জানিয়েছে সংস্থাটি।

Manual5 Ad Code

দূতাবাস বলছে, যতদিন থাকা যাবে, সেটি বি১/বি২ ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ নয়। ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কতদিন থাকার অনুমতি পেয়েছেন, তা জানতে আই-৯৪ এ উল্লেখিত ‘অ্যাডমিট আনটিল ডেট’ দেখতে বলা হয়েছে।

Manual2 Ad Code

আই-৯৪ হলো মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের পরে বিদেশি দর্শনার্থীদের জন্য সিবিপি কর্মকর্তা দ্বারা জারি করা আগমন/প্রস্থান রেকর্ড (কাগজ বা ইলেকট্রনিক)। এটি বৈধ প্রবেশের ডকুমেন্ট; যেখানে প্রবেশের তারিখ, প্রবেশের শ্রেণি এবং কত তারিখ পর্যন্ত থাকা যাবে (অনুমোদিত থাকার সময়কাল) দেখায়। অভিবাসন অবস্থা এবং কাজের অনুমোদন যাচাইয়ের জন্য এটি অপরিহার্য।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code