প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে সফর, ১৪৪৮ হিজরি

এক বিলিয়ন ডলার না দিলে তুরস্কের সবচেয়ে সুন্দরী নারীকে চান উগান্ডার সেনাপ্রধান

editor
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ণ
এক বিলিয়ন ডলার না দিলে তুরস্কের সবচেয়ে সুন্দরী নারীকে চান উগান্ডার সেনাপ্রধান

Manual6 Ad Code

নিউজ ডেস্ক:
উগান্ডার প্রেসিডেন্টের ছেলে ও সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার এবং দেশটির সবচেয়ে সুন্দরী মহিলাকে বিবাহের দাবি করেছেন। আঞ্চলিক নিরাপত্তা প্রচেষ্টায় উগান্ডার অবদান স্বীকৃতি পায়নি এবং এর জন্য আর্থিক ক্ষতিপূরণ প্রাপ্য বলে হুমকি দিয়ে তিনি এ দাবিগুলো করেন।

সামাজিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তুরস্ককে তাদের দেশের সবচেয়ে সুন্দরী নারীকে তার হাতে তুলে দিতে হবে এবং তিনি তাকে বিয়ে করবেন। যদি তার দাবি পূরণ না হয় তাহলে ৩০ দিনের মধ্যে তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং কাম্পালায় অবস্থিত দেশটির দূতাবাস বন্ধ করে দেবেন।

Manual8 Ad Code

এক্স-এ দেওয়া একাধিক পোস্টে কাইনেরুগাবা তুরস্ককে সোমালিয়ার ব্যবসায়িক এবং অবকাঠামো প্রকল্প থেকে লাভবান হওয়ার জন্য অভিযুক্ত করেছেন।

তিনি দাবি করেন, উগান্ডার মাধ্যমে বহুবছর ধরে তুরস্ক এই প্রকল্পগুলো থেকে মুনাফা অর্জন করেছে। উগান্ডা প্রায় দুই দশক ধরে আফ্রিকান ইউনিয়ন মিশনের অংশ হিসেবে সোমালিয়ায় সৈন্য মোতায়েন করে রেখেছে, যার প্রধান উদ্দেশ্য হলো আল-কায়েদার সাথে যুক্ত আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করা।

তিনি আরও বলেন, নিরাপত্তা লভ্যাংশ হিসেবে তুরস্কের কাছ থেকে উগান্ডার ১ বিলিয়ন ডলার পাওয়া উচিত। তুরস্কের জন্য এটা একটা খুবই সহজ চুক্তি। হয় তারা আমাদের টাকা দেবে, নাহলে আমি এখানে তাদের দূতাবাস বন্ধ করে দেব। এর জবাবে তারাও তুরস্কে আমাদের দূতাবাস বন্ধ করে দিতে পারে। কোনো সমস্যা নেই।

তিনি সতর্ক করে বলেন, উগান্ডা শীঘ্রই তুরস্কের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে। তিনি বলেন, টুইটারের খেলা ভুলে যান। আমরা খুব শীঘ্রই তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করব। কারণ, যে বন্ধু ক্রমাগত পিঠে ছুরি মারে, তাকে আর কে চায়?
তিনি উগান্ডার নাগরিকদের নিজেদের নিরাপত্তার স্বার্থে তুরস্কে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেন।

Manual2 Ad Code

এছাড়া ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে তিনি আরও বলেন, আমাদের ঈশ্বর যিশু খ্রিস্টের ভূমি সুরক্ষার জন্য আমি আমার নেতৃত্বে ইসরায়েলে এক লক্ষ উগান্ডীয় সৈন্য মোতায়েন করতে প্রস্তুত।

Manual2 Ad Code

এবারই প্রথম নয় যে উগান্ডার এই সেনাপ্রধান এমন অস্বাভাবিক মন্তব্য করেছেন। এর আগে ২০২২ সালের অক্টোবরে তিনি প্রকাশ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ে করার বিনিময়ে ১০০টি অ্যাঙ্কোলে গরু দিতে ইচ্ছুক বলে মন্তব্য করেন। যেগুলোকে তিনি পৃথিবীর সবচেয়ে সুন্দর গরু হিসেবে বর্ণনা করেছিলেন।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code