প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে সফর, ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক ঘিরে ইসলামাবাদে প্রস্তুতি জোরদার

editor
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক ঘিরে ইসলামাবাদে প্রস্তুতি জোরদার

Manual6 Ad Code

ডিজিটাল ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার বৈঠক সামনে রেখে পাকিস্তানে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুটি নিরাপত্তা সূত্র। সূত্রগুলো জানিয়েছে, আগামী শুক্রবারের আগেই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

Manual7 Ad Code

পরিচয় গোপন রাখার শর্তে তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে জানায়, কয়েকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিতের ভিত্তিতে তারা এমন ধারণা করছে। এর মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুটি ‘সি-১৭ গ্লোবমাস্টার’ কার্গো বিমানের অবতরণ। পাশাপাশি বিমানবন্দর থেকে ইসলামাবাদের কূটনৈতিক ও গুরুত্বপূর্ণ এলাকা ‘রেড জোন’ পর্যন্ত সড়কগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যা কঠোর নিরাপত্তা ব্যবস্থার ইঙ্গিত দেয়।

এছাড়া ইসলামাবাদের সেরেনা ও ম্যারিয়ট হোটেল থেকেও অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং আগামী শুক্রবার পর্যন্ত নতুন বুকিং গ্রহণ বন্ধ রাখা হয়েছে বলেও সূত্রগুলো জানায়।

Manual8 Ad Code

উল্লেখ্য, গত ১১ এপ্রিল ইসলামাবাদের সেরেনা হোটেলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২১ ঘণ্টা ধরে চলা ওই উচ্চপর্যায়ের আলোচনায় কোনো সমঝোতা হয়নি। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা বাড়লেও পাকিস্তানসহ অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলো আবারও আলোচনার পরিবেশ তৈরি করতে সক্রিয় রয়েছে।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code