প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সৌদি আরবে হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

editor
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ণ
সৌদি আরবে হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে আজ পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ জন। একইসঙ্গে এসময় হজ পালন করতে গিয়ে মো. আবুল কাশেম (৭০) নামে একজন হাজির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

Manual4 Ad Code

জানা যায়, আবুল কাশেম টাঙ্গাইলের সদর উপজেলার বাসিন্দা।

Manual7 Ad Code

বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারিভাবে গেছেন ২২ হাজার ৫২৬ জন। এ পর্যন্ত মোট ৬৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ২৪টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছেন ৯ হাজার ৯৫১ জন, সৌদি এয়ারলাইন্সে ৮ হাজার ৫৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৬ হাজার ৮৬৫ জন হজযাত্রী।

Manual4 Ad Code

এ নিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত হজ পালনে গিয়ে ২ জন বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এর আগে, জয়পুরহাট সদর উপজেলার নাইম উদ্দীন মন্ডল মারা গেছেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code