প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

অল্পের জন্য রক্ষা পেল ২৭৭ যাত্রী বহন করা বিমান

editor
প্রকাশিত মে ১১, ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ণ
অল্পের জন্য রক্ষা পেল ২৭৭ যাত্রী বহন করা বিমান

Manual6 Ad Code

আর্ন্তাজাতিক ডেস্ক:
নেপালের ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে তুর্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। ২৭৭ জন যাত্রী ও ১১ জন ক্রু নিয়ে বিমানটি অবতরণের সময় আগুন লেগে যায়।

Manual5 Ad Code

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমানটিতে আগুন লেগে গেলেও কোনো যাত্রী এই ঘটনায় আহত হয়নি। বিমানবন্দরে দ্রুত উদ্ধার তৎপরতায় যাত্রী ও ক্রুরা নিরাপদে বেরিয়ে আসতে পারেন।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ইস্তাম্বুল থেকে আসা বিমানটির ডান পাশের ল্যান্ডিং গিয়ারে স্ফুলিঙ্গ দেখা দেওয়ার পর আগুন লাগে।
সিভিল এভিয়েশন অথরিটি অব নেপালের মুখপাত্র জ্ঞানেন্দ্র ভূল বলেন, বিমানে থাকা সবাই নিরাপদ আছেন। উদ্ধার অভিযান শেষ হয়েছে। এখন দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

Manual8 Ad Code

ঘটনার পর কাঠমান্ডু বিমানবন্দরের একমাত্র রানওয়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়।

হিমালয়ঘেরা নেপালের দুর্গম ভৌগোলিক পরিবেশের কারণে দেশটির বিমানবন্দরগুলোকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রানওয়েগুলোর মধ্যে ধরা হয়। অতীতেও সেখানে একাধিক দুর্ঘটনা ঘটেছে।

Manual6 Ad Code

২০১৫ সালেও তুর্কিশ এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডুর রানওয়ে থেকে ছিটকে পড়েছিল। তখনও কোনো প্রাণহানি ঘটেনি।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code