মালয়েশিয়ায় সহকর্মীদের আঘাতে প্রাণ গেল ৩ বাংলাদেশির
মালয়েশিয়ায় সহকর্মীদের আঘাতে প্রাণ গেল ৩ বাংলাদেশির
editor
প্রকাশিত আগস্ট ৫, ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ণ
Manual8 Ad Code
নিউজ ডেস্ক :
মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানে সহকর্মীদের মধ্যে মারামারির ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (৩ আগস্ট) বিকেলে পোর্ট ডিকসনের তামান লিঙ্গি এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান আলজাফনি আহমাদের বরাতে দেশটির সংবাদমাধ্যম দ্য নিউ স্ট্রেট টাইমস জানিয়েছে, ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৪০-এর কোঠায় বয়সী এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
Manual4 Ad Code
নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান বলেন, গতকাল বিকেল ৪টার দিকে ওই বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে মারামারির খবর পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে বিষয়টি জানান।
আলজাফনি বলেন, ‘তথ্য পাওয়ার পর লিঙ্গি পুলিশ স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৪০-এর কোঠায় বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে।’
পরে প্রাথমিক তদন্তে পুলিশ লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট এলাকায় আরও দুটি মরদেহের সন্ধান পায় বলে জানান তিনি।
Manual6 Ad Code
তিনি বলেন, ‘তিন বাংলাদেশি নাগরিকের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তাদের মৃত ঘোষণা করা হয়েছে। আরেকজন আহত হয়েছেন। তাকে রেমবাউ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
Manual6 Ad Code
প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনায় জড়িত সবাই সহকর্মী ছিলেন এবং একই বাড়িতে বসবাস ও কাজ করতেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুরো ঘটনার ধারাবাহিকতা ও কীভাবে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল, তা জানতে তদন্ত চলছে।
Manual8 Ad Code
আলজাফনি বলেন, প্রাথমিক যাচাইয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। তাকে আজ পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
তিনি আরও জানান, ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে দণ্ডবিধির ৩০২ ধারায় তদন্ত করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।