প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

editor
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৬, ০১:২০ অপরাহ্ণ
গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

Manual3 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোলাপগঞ্জ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এ বছর গোলাপগঞ্জের ৬৩টি মন্ডপে পূজা উদযাপন করা হবে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মূহ. হিরণ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহি, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামীম আহমদ, বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসাইন, গোলাপগঞ্জ মডেল থানার এসআই মিলন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র পাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবিন্দ্র চন্দ্র রায়, গোলাপগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আকরামুল ইসলাম ও আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু।

Manual1 Ad Code

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তার জন্য আইপি ক্যামেরা থাকতে হবে। তাছাড়া আনসারের পাশাপাশি নিজস্ব সেচ্ছাসেবী রাখতে হবে। পূজা চলাকালীন সময়ে কেন অবস্থায় আতশবাজি করা যাবেনা। এবং সব ধরনের গুজব থেকে সাবধান থাকতে হবে।’

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code