প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে সফর, ১৪৪৮ হিজরি

ভারতে ৭ বাংলাদেশি গ্রেপ্তার

editor
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ণ
ভারতে ৭ বাংলাদেশি গ্রেপ্তার

Manual3 Ad Code

নিউজ ডেস্ক:
বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু থেকে সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) রাতে হঠাৎই তামিলনাড়ুর পেরুনদুরাই এলাকায় অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

Manual3 Ad Code

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাতে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অবৈধভাবে অবস্থান এবং কারখানায় কাজ করার অভিযোগে অন্তত সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে তামিলনাড়ু পুলিশ। গ্রেপ্তারের সময় ওই বাংলাদেশিরা বৈধ পাসপোর্ট এবং ভিসা দেখাতে পারেননি।

Manual2 Ad Code

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, ভারতের উত্তরাঞ্চলের শ্রমিকরা তাদের পরিবারসহ পেরুন্দুরাইয়ের কারখানায় ওই বাংলাদেশিদের সঙ্গে কাজ করছিলেন। রোববার রাতে পেরুনদুরাই, ভেপ্পামপালিয়াম, ভালিপুরথানপালায়মসহ তামিলনাড়ুর বেশ কয়েকটি স্থানে ঝটিকা অভিযান চালায় পুলিশ। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে যৌথ অভিযান চালায় তামিলনাড়ু পুলিশ। এসময় পেরুনদুরাইয়ের একটি কারখানা থেকে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়।

Manual8 Ad Code

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার বাংলাদেশিদের কাছে বৈধ পাসপোর্ট-ভিসা পাওয়া যায়নি। পরে ওই বাংলাদেশিদের পেরুনদুরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখানে কোনও ধরনের অপরাধের সঙ্গে এই বাংলাদেশিদের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code