প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিপিএল খেলতে দেশে ফিরতে পারছেন না সাকিব, যা বললেন সুজন

editor
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৪, ১২:১০ অপরাহ্ণ
বিপিএল খেলতে দেশে ফিরতে পারছেন না সাকিব, যা বললেন সুজন

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:

সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরাটা একপ্রকার অনিশ্চিত হয়ে পড়েছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে ফরম্যাটে নিজেদের সর্বশেষ সিরিজের দলেও ছিলেন না তিনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজ দিয়েই জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল টাইগার এই অলরাউন্ডারের।

Manual1 Ad Code

 

এদিকে আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) যে সাকিব খেলতে পারছেন না এটা একপ্রকার নিশ্চিত। চট্টগ্রামের হয়ে খেলার কথা থাকলেও চরম অনিশ্চয়তা রয়েছে।

Manual5 Ad Code

সাকিবের বিপিএল খেলতে না পারা নিয়ে আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের খারাপ লাগার কথাই জানালেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন।

 

সুজন বলছিলেন, ‘সাকিব এক নম্বর সেরা প্লেয়ার। সাকিব না থাকাটা….সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে না এটাও সত্যি কথা। বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না এটা একরকম ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি। রাজনীতি করেছে তার ক্যারিয়ারের শেষ দিকে এসে। কিন্তু সারা বাংলাদেশের মানুষ তাকে একজন ক্রিকেটার হিসেবে চেনে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবেই। ওর উত্থানটা ক্রিকেটার হিসেবে। রাজনীতি করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারব না।’

‘ওরা ৮ মাসটা এত বড় লম্বা ক্যারিয়ারের সাথে মিলিয়ে ফেললাম এটাই সবথেকে…। আমার মনে হয় দেশের সবথেকে বড় প্লেয়ার বিপিএল খেলতে পারবে না। এতে প্লেয়াররা অনেক হয়তো হতাশ, সবাই মাইকের সামনে বলতেও পারে না কিন্তু আমি মনে করি যে সব প্লেয়ারের সাথেই সাকিবের বন্ধুত্ব সম্পর্ক ছিল। সাকিব সবসময় সাপোর্ট করে হেল্প করে সবাইকেই। খারাপ লাগছে আর কি এটাই।’

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code