প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জকিগঞ্জ ইয়াবার চালান বহন করতেন যুবক, অতঃপর…

editor
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
জকিগঞ্জ ইয়াবার চালান বহন করতেন যুবক, অতঃপর…

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা পৌণে ২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪ হাজার ২শ পিস ইয়াবা বড়ি।

আটককৃত মো. সায়েদ আহমদ (২৯) জকিগঞ্জ থানার ৫নং জকিগঞ্জ ইউনিয়নের ভরণ সুলতানপুরের মৃত সাজ্জাদুর রহমানের ছেলে।

Manual7 Ad Code

পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা পৌণে ২টার দিকে জকিগঞ্জ-বাবুরবাজার পাঁকা রাস্তায় চেকপোস্ট পরিচালনা করে ইয়াসা বড়িসহ সায়েদকে আটক করা হয়। তার বিরুদ্ধে জকিগঞ্জ থানার এফআইআর নং-১১, তারিখ-২৫ আগস্ট ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১০(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; রুজু করা হয়েছে।

Manual1 Ad Code

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code