প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জকিগঞ্জে পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার

editor
প্রকাশিত জুলাই ২৫, ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ণ
জকিগঞ্জে পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার

Manual5 Ad Code

জকিগঞ্জ সংবাদদাতা:
জকিগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে একটি চুরির মামলার তিন সন্দেহভাজন আসামি, একটি মামলার পরোয়ানাভুক্ত এক আসামি এবং পুলিশ আইনে একজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual6 Ad Code

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে জকিগঞ্জ থানার একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। অভিযানের নেতৃত্ব দেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

Manual2 Ad Code

পুলিশ জানায়, জেলার অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চুরির একটি মামলার (এফআইআর নং-১২; ধারা ৪৫৭/৩৮০/৪১১) সন্দেহভাজন তিনজন হলেন রাজিব বিশ্বাস (২১), শাহজাহান আহমদ (২২) ও এনাম আহমদ (৩০)। এ ছাড়া জকিগঞ্জ সিআর মামলা নং-৫০/২৬-এর পরোয়ানাভুক্ত আসামি মো. শিবুল আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে পুলিশ আইন, ১৮৬১-এর ৩৪ ধারায় রনি আহমদ (১৯) নামে একজনকে আটক করা হয়।

গ্রেপ্তার রাজিব বিশ্বাসের বাড়ি কানাইঘাট উপজেলার দর্পনগর (পশ্চিম নালুহারা) গ্রামে। বর্তমানে তিনি জকিগঞ্জ উপজেলার খাসেরা এলাকায় বসবাস করেন। শাহজাহান আহমদের বাড়ি মানিকপুর ইউনিয়নের খলাদাপনিয়া গ্রামে, এনাম আহমদের বাড়ি একই ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম গ্রামে। শিবুল আহমদের বাড়ি গন্ধদত্ত গ্রামে এবং রনি আহমদের বাড়ি জকিগঞ্জ পৌরসভার পঙ্গবট এলাকায়।

Manual7 Ad Code

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, গ্রেপ্তার হওয়া পাঁচজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code