প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

৩ মাসের সাজা এড়াতে ২১ বছর পলাতক, অবশেষে গ্রেফতার

editor
প্রকাশিত মার্চ ৪, ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ণ
৩ মাসের সাজা এড়াতে ২১ বছর পলাতক, অবশেষে গ্রেফতার

Manual6 Ad Code

ফেনী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজীতে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ফেনী সদর থানার বড় মসজিদের সামনে থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়।

Manual8 Ad Code

সাজাপ্রাপ্ত ওই আসামির নাম মিজানুর রহমান হানিফ ওরফে মানিক (৪০)। তিনি উপজেলার চরদরবেশ ইউনিয়নের কাজীরহাট আউরারখিল গ্রামের ছৈয়দের রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০০৩ সালে পারিবারিক আদালতে করা একটি মামলায় হানিফকে তিন মাসের সাজা দেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তিন মাসের সাজা ও গ্রেফতার এড়াতে দীর্ঘ ২১ বছর যাবত পলাতক ছিলেন হানিফ। সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code