প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দুধে বিষ মিশিয়ে শ্বশুর-শাশুড়িকে হত্যাচেষ্টা, পলাতক পুত্রবধূ

editor
প্রকাশিত মার্চ ৫, ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ণ
দুধে বিষ মিশিয়ে শ্বশুর-শাশুড়িকে হত্যাচেষ্টা, পলাতক পুত্রবধূ

Manual2 Ad Code

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় বিষ দিয়ে শ্বশুর-শাশুড়িকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক পুত্রবধূর বিরুদ্ধে। ভুক্তেভোগীদের অভিযোগ, পুত্রবধূ দুধের সঙ্গে বিষ মিশিয়ে তাদের হত্যা চেষ্টা করেছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত পুত্রবধূ।

Manual2 Ad Code

মঙ্গলবার উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গৌরাঙ্গপুরে সেহেরি খাওয়ার সময় এ ঘটনা ঘটে। পারিবারিক বিরাধের জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করছে ভুক্তভোগীরা।

ভুক্তভোগী শ্বশুর আবদুল জলিল বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল ছেলে নাসির উদ্দিনের স্ত্রী শ্যামলী খাতুনের সঙ্গে। মঙ্গলবার ভোরে ছেলেসহ আমাদের সেহেরি খেতে দেয় শ্যামলী। খাওয়ার পর প্রথমে আমার স্ত্রী মাশিদা বেগম ও পরে আমি অসুস্থ হয়ে যায়। পরে প্রতিবেশীর সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। আমি চিকিৎসা নিয়ে বাড়ি ফিরতে পারলেও আমার স্ত্রী এখনও হাসপাতালে ভর্তি।’

Manual4 Ad Code

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্যের কর্তব্যরত চিকিৎসক মাকসিদুল আলম বলেন, ‘৭২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না।’

Manual1 Ad Code

বাঘা থানা ওসি আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code