অবৈধ সম্পদ অর্জনের মামলায় জিকে শামীমের নির্দোষ দাবি
অবৈধ সম্পদ অর্জনের মামলায় জিকে শামীমের নির্দোষ দাবি
editor
প্রকাশিত মার্চ ৫, ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ণ
Manual2 Ad Code
স্টাফ রিপোর্টার:
অবৈধ সম্পদ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় আত্মপক্ষ শুনানিতে আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম ও তার মা আয়েশা আক্তার নিজেদের নির্দোষ দাবি করেছেন।
Manual4 Ad Code
বুধবার (৫ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
জানা গেছে, এদিন মামলাটিতে আসামিদের আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল। বিচারক আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। এরপর আদালত তাদের কাছে জানতে চান, তারা দোষী না নির্দোষ। এ সময় তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। সাফাই সাক্ষ্য দিবেন কি না জানতে চাইলে বলেন, সাফাই সাক্ষ্য দিবেন। পরে আদালত আগামি ১০ মার্চ সাফাই সাক্ষ্যের তারিখ ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন বলেন, ‘দুই আসামির মধ্যে জিকে শামীম কারাগারে আছেন। তাকে আদালতে হাজির করা হয়। তার মা জামিনে আছেন, অসুস্থ। তাকে অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজির করা হয়। এদিন আত্মপক্ষ শুনানিতে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। তাদের পক্ষে সাফাই সাক্ষ্য দিবেন। আগামি ১০ মার্চ সাফাই সাক্ষ্যের জন্য রাখা হয়েছে।’
Manual2 Ad Code
গত ১৭ ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য ছিল। তবে জিকে শামীমের আইনজীবী শাহিনুর ইসলাম মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করার আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেন। মামলাটি রায় থেকে উত্তোলন করে সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করা হয়।
Manual7 Ad Code
২০১৯ সালের ২১ অক্টোবর জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপপরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ২০২১ সালের ১৭ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা উপপরিচালক মো. সালাহউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন।