স্পোর্টস ডেস্ক:
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামার আগেই আসরের সেরা একাদশের নাম ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সে একাদশে এশিয়ার একমাত্র ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির টুর্নামেন্টসেরা একাদশেও জায়গা পেলেন তিনি।
Manual1 Ad Code
টুর্নামেন্টে বাংলাদেশ সুবিধা করতে না পারলেও উজ্জ্বল ছিলেন জ্যোতি। ৪ ম্যাচে ৩৪ গড়ে রান তোলার পাশাপাশি উইকেটে পেছনেও ছিলেন অনবদ্য। গ্লাভস হাতে একটি ক্যাচ নিয়েছেন, করেছেন ছয়টি স্টাম্পিং।
Manual4 Ad Code
আর এমন পারফরম্যান্সের সুবাদে আসরের সেরা একাদশে সুযোগ পেয়ে গেলেন জ্যোতি।
আইসিসি ঘোষিত বিশ্বকাপ সেরা একাদশে সর্বোচ্চ তিনজন ক্রিকেটার আছেন রানার্সআপ দক্ষিণ আফ্রিকা দল থেকে। শিরোপাজয়ী নিউজিল্যান্ড থেকে একাদশে জায়গা পেয়েছেন দুজন ক্রিকেটার। দুজন আছেন ওয়েস্ট ইন্ডিজ থেকেও। এ ছাড়া বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে আছেন একজন করে।