প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

১৩ তলা থেকে লাফিয়ে পড়লেন তরুণী, অতঃপর…

editor
প্রকাশিত মার্চ ২৯, ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ণ
১৩ তলা থেকে লাফিয়ে পড়লেন তরুণী, অতঃপর…

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহ নগরীর একটি বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে ২৫ বছর বয়সী এক তরুণী আত্মহত্যা করেছেন। তবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে গাঙ্গিনারপাড় এলাকার ১৩ তলা বর্ণালী টাওয়ার থেকে পড়ে আত্মহত্যা করেছে বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে বহুতল ভবনটির ছাদে উঠে ওই তরুণী লাফিয়ে আত্মহত্যা করেন। পরে মরদেহ দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। তবে তরুণীকে কেউ চিনতে পারেননি।

Manual3 Ad Code

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, তরুণী আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। নিহত কি কারণে এই ভবনটির ওপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code