প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

editor
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ণ
প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শামীম দেওয়ান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার শামীম দেওয়ান উপজেলার আউটশাহী গ্রামের শহীদ দেওয়ানের ছেলে।

Manual4 Ad Code

জানা গেছে, শনিবার (১২ এপ্রিল) ভুক্তভোগী শিক্ষার্থী তার বিদ্যালয়ের শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে শামীম দেওয়ান শিক্ষার্থীকে জোর করে আউটশাহী ইউনিয়নের ভাসানী বাড়ির ভাঙ্গা বিল্ডিংয়ের ভেতরে নিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগীর আর্তচিৎকারে আশপাশের লোকজন এলে শামীম দেওয়ান পালিয়ে যায়। আজ ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে উপজেলার আউটশাহী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Manual5 Ad Code

টঙ্গীবাড়ী থানার ওসি মো. মুহিদুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code