প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি

editor
প্রকাশিত মে ৮, ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ণ
পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার জারি করা এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়।

Manual6 Ad Code

বদলি হওয়া অতিরিক্ত ডিআইজিদের মধ্যে মো. ইকবালকে ট্যুরিস্ট পুলিশ থেকে ঢাকা ১২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), একেএম মোশাররফ হোসেন মিয়াজীকে টিডিএস থেকে ঢাকা এসবির অতিরিক্ত ডিআইজি, মো. আব্দুর রাজ্জাককে ঢাকার পুলিশ স্টাফ কলেজ থেকে আরআরএফের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), মোহাম্মদ হারুন-অর-রশিদকে সিআইডি থেকে ঢাকা ৫ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), মো. মিজানুর রহমানকে ঢাকা এসবি থেকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি, সৈয়দা জান্নাত আরাকে সিআইডি থেকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি, শামীমা আক্তারকে ঢাকা-৫ এপিবিএন থেকে ঢাকা অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি, মোহাম্মদ মোখলেছুর রহমান ঢাকা এসবি থেকে খাগড়াছড়ির এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি, এ এইচ এম আবদুর রকিবকে ঢাকা এসবি থেকে নোয়াখালী পিটিসির অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

Manual6 Ad Code

উপ-সচিব মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, আরেকটি প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) পুলিশ টেলিকমে, মো. ছিবগত উল্লাহকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) সিআইডি, ঢাকা, গাজী জসীম উদ্দিনকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) শিল্পাঞ্চল পুলিশে, মো. তাওফিক মাহবুব চৌধুরীকে প্রিন্সিপাল (অতিরিক্ত আইজি) বিপিএ, সারদায়, রেজাউল করিম মল্লিককে ডিআইজি, ঢাকা রেঞ্জ, ড. শোয়েব রিয়াজ আলমকে ডিআইজি এসপিবিএনে বদলি/পদায়ন করা হয়েছে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code