প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সাফজয়ী মেয়েদের জন্য পুরস্কার ঘোষণা বিসিবির

editor
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৪, ১০:১২ পূর্বাহ্ণ
সাফজয়ী মেয়েদের জন্য পুরস্কার ঘোষণা বিসিবির

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক:
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় আসরে শিরোপা জিতেছে বাংলাদেশ। লাল-সবুজ পতাকাকে আবারও এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে অলঙ্কিত করায় চ্যাম্পিয়ন সাবিনা খাতুনের দলকে পুরস্কার দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ নারী দলের দেশে পা রাখার দিনে এই ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলছে। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হওয়ার পর বাংলাদেশ নারী সাফ চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করার ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানিয়েছেন ভালো একটা অ্যামাউন্ট দেওয়ার কথা।

Manual2 Ad Code

বিসিবি সভাপতি বলেছেন, ‘বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। পরপর দুই বার চ্যাম্পিয়ন, তারা আমাদের গর্বিত করেছে। পরিমাণটা দেখি, সব কথা একা বলে দিলে তো বোর্ড পরিচালকরা রাগ করতে পারে। ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হবে, আমরা যেরকম পারি আরকি।’

Manual3 Ad Code

এর আগে মেয়েদের ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবারও চ্যাম্পিয়ন দলের ৩২ সদস্যকে ৫১ লাখ টাকা পুরস্কার দেয় বিসিবি। তারই ধারাবাহিকতায় আরেকটি মহাদেশীয় সেরার মুকুট এনে দেওয়া সাবিনাদের পুরস্কার দেওয়া হবে।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code