প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কাঠগড়ায় দাঁড়িয়ে আসামির আত্মহত্যার চেষ্টা

editor
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ণ
কাঠগড়ায় দাঁড়িয়ে আসামির আত্মহত্যার চেষ্টা

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
আদালতেরর কাঠগড়ায় দাঁড়িয়ে গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বাদল হোসেন মুন্না নামের এক আসামি। বুধবার (১৬ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ ঘটনা ঘটে। ২১ বছর বয়সী মুন্নাকে আহত অবস্থায় আদালতের পাশেই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ সদস্যরা।

Manual7 Ad Code

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মো. সালাউদ্দিন বলেন, “তার শ্বাসনালী কেটে গেছে। প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। যেহেতু এটা একটা পুলিশ কেইস।”

মুন্নার বাবা বাবা আব্দুল আলী বলেন, ‘কয়েক মাস ধরে আমার ছেলে জেলে। আজ জামিন শুনানি ছিল। সে কাঠগড়ায় দাঁড়ায় ব্লেড দিয়ে গলায় পোচ দিয়েছে।’

Manual5 Ad Code

মুন্নার বিরুদ্ধে তার শ্বশুর নারী নির্যাতনের ‘মিথ্যা মামলা’ দায়ের করেছে বলে অভিযোগ করেছেন তারা বাবা।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code