প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মরদেহ শনাক্তে শুরু হয়েছে ডিএনএ নমুনা সংগ্রহ

editor
প্রকাশিত জুলাই ২৩, ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ণ
মরদেহ শনাক্তে শুরু হয়েছে ডিএনএ নমুনা সংগ্রহ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধস্তের ঘটনায় ৬টি অজ্ঞাত মরদেহ শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা শুরু হয়েছে। এখনও পর্যন্ত একটি মরদেহের জন্য বাবা-মাসহ দুজনের নমুনা সংগ্রহ করেছে সিআইডি। নমুনা সংগ্রহ ছাড়াও ছয়টি মরদেহ এবং ৫টি দেহাবশেষের ময়নাতদন্ত ও নমুনা সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ময়নাতদন্ত করেছেন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সুব্রত হাওলাদার এবং ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন সিআইডির ফরেনসিক বিভাগের ডিআইজি জামশেদ আলী।

Manual6 Ad Code

সিআইডির পক্ষ থেকে জানানো হয়, যেহেতু এখনও ৬ জনের মৃতদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তাই যারা তাদের সন্তান বা স্বজনকে খুঁজে পাচ্ছেন না, তাদের প্রতি বিনীত অনুরোধ— আমাদের প্রদত্ত তালিকায় যদি তাদের সন্তানের বা স্বজনের নাম না থাকে, তাহলে দয়া করে মালিবাগ সিআইডি ভবনে গিয়ে যোগাযোগ করুন এবং ডিএনএ স্যাম্পলিংয়ের জন্য সহযোগিতা করুন।

Manual8 Ad Code

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এখনও পর্যন্ত ২৮ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া ৫টি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৮ জন। অপরদিকে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, এঘটনায় নিহত হয়েছেন ৩১ জন এবং আহত হয়েছেন ১৬৫ জন। মরদেহগুলো সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে রাখা হয়েছে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code