প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিপিএলে প্রথম জয় পেল সাকিবের দল

editor
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ণ
সিপিএলে প্রথম জয় পেল সাকিবের দল

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজেদের প্রথম জয় পেয়েছে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা এন্ড বারমুডা ফ্যালকনস। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে তারা বার্বাডোজ রয়্যালসকে ৬ উইকেটে হারিয়েছে।

এই ম্যাচে অবশ্য সাকিব আল হাসান ব্যাট বা বল হাতে তেমন জ্বলে উঠতে পারেননি। এক ওভার বল করে ১৪ রান খরচ করলেও কোনো উইকেট পাননি। আর ব্যাট হাতে ১৩ বল থেকে করেছেন ১৩ রান। এর আগের ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড প্যাট্রিয়টসের বিপক্ষেও তিনি ব্যাট হাতে ১৬ বলে ১১ এবং বল হাতে এক ওভারে ৬ রান দিয়েছিলেন।

Manual7 Ad Code

রোববার (১৭ আগস্ট) সকালে প্রথমে ব্যাট করে বার্বাডোজ রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫১ রান করে। তাদের পক্ষে ওপেনার কুইন্টন ডি কক ৪৫ বলে ৫৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া অধিনায়ক রোভম্যান পাওয়েল ২৪ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে তিনি ৩টি চার ও ৫টি ছক্কা হাঁকান।

Manual6 Ad Code

জবাবে, অ্যান্টিগা এন্ড বারমুডা ফ্যালকনস ২ বল এবং ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়। অ্যান্টিগার হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেন কারিমা গোরে, যিনি ৫৩ বলে ৬৪ রান করেন (৩টি চার ও ২টি ছক্কা)। ওপেনার জুয়েল অ্যান্ড্রু করেন ২৫ বলে ২৮ রান এবং পাকিস্তানের ইমাদ ওয়াসিম ১২ বলে ১৬ রান করেন।

এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক একটি বিশেষ রেকর্ড গড়েন। উইকেটরক্ষক হিসেবে তিনি ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির ৩১৭ ডিসমিসালের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন ৩১৮ ডিসমিসাল নিয়ে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code