প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

১১ মাসের সন্তান নিয়ে স্টেডিয়ামে তানজিমা

editor
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ণ
১১ মাসের সন্তান নিয়ে স্টেডিয়ামে তানজিমা

Manual2 Ad Code

স্পোর্টস রিপোর্টার:
শনিবার থেকে পল্টন শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী স্টেডিয়ামে শুরু হয়েছে ৩৫তম নারী হ্যান্ডবল প্রতিযোগিতা। তবে আনুষ্ঠানিকভাবে গতকাল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল ম্যাচ ছিল পুলিশের। খেলা শেষে যখন খেলোয়াড়রা ওয়ার্ম আপে মনযোগ দিচ্ছিলেন। সেখানে ব্যতিক্রম ছিলেন পুলিশের অন্যতম খেলোয়াড় তানজিমা আক্তার। দৌড়ে গেলেন ড্রেসিং রুমে। বের হলে ১১ মাসের সন্তান তাওহিদুল কবিরকে নিয়ে।

Manual8 Ad Code

মাঠের মতো সংসারেও নিজের দায়িত্ব ভালোভাবেই সামলাচ্ছেন তানজিমা। এর আগে ২০১৭ সালে পুলিশে চাকরি হয়েছে কুমিল্লার মেয়ে তানজিমার। যদিও ২০২০ সাল থেকে হ্যান্ডবল তার যাত্রা শুরু হয়েছে এবং বর্তমানে পুলিশ দলের অন্যতম সদস্য তিনি। অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন তানজিমা। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আবারো মাঠে ফিরেছেন হ্যান্ডবলের টানে।

যদিও ছেলে এখনো ছোট থাকায় ট্রেনিংয়ে সময় কান্নাকাটি করে। তা দেখে কষ্ট হলেও নিজেকে মানিয়ে নৌয়ার চেস্টা করছেন তিনি। বলেন, ‘অনুশীলন করতে কোনো কষ্ট হয় না। কিন্তু ছেলে কান্নাকাটি করলে খারাপ লাগে। যেহেতু চাকরি করি তাই এসব বিষয়ে নিজেকে মানিয়ে নিতে হয়।’

Manual8 Ad Code

শুধু মাঠের খেলা নয়, এর বাইরে নিজের ডিউটিও করতে হয় তানজিমাকে। রাজপথে আন্দোলনে কখনো বা রাজনৈতিক মিছিল মিটিংয়ে পেশাদার দায়িত্ব সামলাতে হয় তাকে। ডিউটি এবং খেলা একসঙ্গে চালিয়ে নেওয়ার প্রসঙ্গে তানজিমা বলেন, ‘যখন আমাদের বেশি ডিউটি থাকে তখন খেলা ক্লোজ করে ডিউটিতে যেতে হয়। রাস্তায় মিছিলের, আন্দোলনের সব রকম ডিউটি করা হয়েছে।’

Manual3 Ad Code

যদিও এখনো জাতীয় দলের জার্সি পড়া হয়নি পুলিশের এই খেলোয়াড়ের। জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে তিনি বলেন, ‘অন্য সবার মতো আমারও একটাই স্বপ্ন জাতীয় দলে খেলবো। তবে ছেলে আরেকটু বড় হলে তবেই ক্যাম্পে যাবো।’

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code