প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

রোনালদো–জর্জিনার বিয়ে: ভেন্যু কোথায়, তারিখ কবে

editor
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৫, ০১:১৬ অপরাহ্ণ
রোনালদো–জর্জিনার বিয়ে: ভেন্যু কোথায়, তারিখ কবে

Manual8 Ad Code

খেলা ডেস্ক :
পরিচয়ের ৯ বছর পর অবশেষে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার সেই প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেছেন জর্জিনা। শুধু হ্যাঁ-ই নয়, ইনস্টাগ্রামে শেয়ার করেছেন হাতে ঝলমলে আংটি পরা ছবিও। এর পর থেকে রোনালদো-ভক্তদের আগ্রহ একটাই—কবে হচ্ছে এই দুজনের বিয়ে?

Manual5 Ad Code

বিয়ের তারিখ এখনো জানা যায়নি। তবে স্প্যানিশ টিভি শো দি কোরাজোনে-এর সাংবাদিক আলবার্তো গুজমান দিয়েছেন কিছু ভেতরের খবর। শুধু কবে বিয়ে হবে তা–ই নয়, কোথায় হবে সেই অনুষ্ঠান আর রোনালদো প্রস্তাব দেওয়ার সময় কী কী উপহার দিয়েছেন—সবই জানিয়েছেন তিনি।

গুজমানের ভাষায়, ‘রোনালদো শুধু আংটি দেননি। দিয়েছেন একটি পোরশে গাড়ি, দুটি দামি ঘড়ি (যার মূল্য ৫০ হাজার ইউরোর বেশি) আর দুই বিখ্যাত ডিজাইনারের পোশাক (দাম ৩০ হাজার ইউরোর বেশি)।’

Manual7 Ad Code

বিয়ের সম্ভাব্য তারিখ নিয়ে গুজমান বলেছেন, ‘আমি জর্জিনার ঘনিষ্ঠ একজনের সঙ্গে কথা বলেছি। ওরা এখনো তারিখ নিয়ে ভাবছেন। মনে হচ্ছে, এখনো কিছুই চূড়ান্ত হয়নি। ক্রিস্টিয়ানোও বিষয়টা খুব গোপন রাখছেন।’

Manual3 Ad Code

তবে একটা ব্যাপার নিশ্চিত—আগামী বছরের জুলাইয়ের আগে বিয়ে হচ্ছে না। গুজমান জানালেন, ‘আমাকে বলা হয়েছে, খুব সম্ভবত বিয়ে হবে ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পর। তখন বিশ্বকাপ শেষ হবে। সেই বিশ্বকাপে খেলতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স তখন হবে ৪১। তিনি চান বিশ্ব ফুটবলকে গ্র্যান্ড স্টাইলে বিদায় জানাতে।’

Manual6 Ad Code

বিয়ের ভেন্যু নিয়েও ইঙ্গিত দিয়েছেন গুজমান, ‘যতটুকু ধারণা পেয়েছি, অনুষ্ঠানটা হতে পারে রোনালদোর নিজের দেশ পর্তুগালেই।’

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code