প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পরীমণির মেয়ে আইসিউতে, ছেলেসহ নায়িকাও অসুস্থ

editor
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ণ
পরীমণির মেয়ে আইসিউতে, ছেলেসহ নায়িকাও অসুস্থ

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক:
ঢালিউড নায়িকা পরীমণি দুই সন্তানসহ পরিবারের তিনজনই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে অভিনেত্রীর মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে গুরুতর অসুস্থ থাকায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে পরীমণি ফেসবুকে জানান, তার মেয়ে আইসিইউতে ভর্তি, ছেলে পদ্মের জ্বর ১০২ ডিগ্রি এবং তার নিজস্ব জ্বর ১০৩.৫ ডিগ্রি, সঙ্গে কাশি ও শ্বাসকষ্ট রয়েছে।

Manual5 Ad Code

এর আগে ‎সোমবার সকালে এক পোস্টে অভিনেত্রী লেখেন, বাসার সবার জ্বর।

Manual5 Ad Code

রোববার (১৭ আগস্ট) সকালে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে হাসপাতালে যান পরী। সঙ্গে নেন তার ছেলেকেও। চিকিৎসক তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। বর্তমানে একমাত্র ছেলে পদ্ম ও পরীমণি নিজেও হাসপাতালে ভর্তি রয়েছেন।

পরীমণির ঘনিষ্ঠজন জানান, শ্বাসকষ্ট কিছুটা কমলেও তার জ্বর এখনো উচ্চমাত্রার এবং শরীরে ব্যথা রয়েছে। চিকিৎসকরা আরও কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছেন। গত ১০ আগস্ট ছিল পরীর ছেলের জন্মদিন। এরপর থেকেই ফেসবুকে অভিনেত্রী অসুস্থতার খবর দিচ্ছেন একের পর এক।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code